☰
✕

মোরেলগঞ্জে লিফলেট বিতরণের সময় ছাত্রদল নেতা আটক

০৫ জানুয়ারী, ২০২৪

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করার সময় ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১টার দিকে পুটিখালী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি হিমেল তালুকদারকে (১৯) আটক করা হয়। তার কাছ থেকে কিছু লিফলেট উদ্ধার করেছে পুলিশ। 

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হিমেল একটি নাশকতা মামলার আসামি। আজ লিফলেট বিতরণের সময় সেলিমাবাদ ফাঁড়ি পুলিশ তাকে আটক করেছে।