বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ

০৯ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ নেবে আওয়ামী লীগ মন্ত্রিসভা। নতুন সরকার হিসেবে মন্ত্রিসভার শপথ নেয়ার বিষয়টি বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারে ৪৫ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আছেন। প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী ২৪, প্রতিমন্ত্রী ১৮ ও উপমন্ত্রী ৩ জন।

গত ৭ই জানুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই হিসাব অনুযায়ী নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশের চারদিনের মাথায় নতুন সরকার শপথ নিতে যাচ্ছে।