১৬ জানুয়ারী, ২০২৪
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে মোটরসাইকেল ও করিমন গাড়ির সংঘর্ষে শাহিনুর রহমান লিটন মিয়া (৪৩) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) দিনগত রাতে আমিনপুর থানার নতুন বাজার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজশিক্ষক সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত শামসুর রহমান সামা মিয়ার ছেলে। তিনি কাশিনাথপুর শহিদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতির দায়িত্বে ছিলেন।
আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ জানান, রাতে লিটন মিয়া মোটরসাইকেল করে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি করিমনের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।