২৮ জানুয়ারী, ২০২৪
গত বছরের (২০২৩ সালের) অক্টোবর থেকে ডিসেম্বর সময়ের ব্যবসায় আগের বছরের তুলনায় মুনাফা কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিংয়ের। এরপরও অর্ধবার্ষিক (২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর) হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে। একই সঙ্গে ক্যাশ ফ্লো পজিটিভ অবস্থায় রয়েছে। তবে কমেছে সম্পদের পরিমাণ।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২৮ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
ডিএসই জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ টাকা ১০ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৮ পয়সা।
২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৯১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ টাকা ৭২ পয়সা। অর্থাৎ অর্ধবার্ষিক হিসাবে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৯ পয়সা।
কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬২ টাকা। ২০২৩ সালের জুন শেষে যা ছিল ৬৪ টাকা ৩৭ পয়সা।
অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২৬ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ৬৮ পয়সা।