০৪ ফেব্রুয়ারি, ২০২৪
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি মোসা. হেনা পারভীনের ‘মায়াবী মরীচিকা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী রামনারায়ণ পাবলিক লাইব্রেরির হলরুমে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।
এ সময় আরও বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মোল্যা, লক্ষীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম প্রমুখ।