১৬ আগস্ট, ২০২০
যাদের ভুঁড়ি আছে তারাই বোঝেন এর কত জ্বালা। শারীরিক অশান্তির একটি অন্যতম কারনও এই ভুঁড়ি। এই ভুঁড়ি কমানোর জন্য মানুষ কত না কিছু করছে। কিন্তু এ অশান্তির ভুঁড়ি যাদি আপনার জীবন বাঁচাতে সাহায্য করে তাহলে কি ভুঁড়ি কমানোর চিন্তা করবেন। নাকি এটা আরো কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করবেন। শুনে হয়তো অবাক হচ্ছেন ভুঁড়ি কিভাবে জীবন বাঁচালো!
এমনি এক ঘটনা ঘটেছে চীনের হেনান প্রদেশে। ভুঁড়ির কারনে তার জীবন রক্ষা হয়েছে ২৮ বছর বয়সী লিউয়ের। পরিবারের সঙ্গে থাকেন তিনি। নিত্যদিনের পানি ব্যবহার করার জন্য তাঁদের বাড়িতে একটা ছোট কুয়ো আছে। সেই কুয়োর ঢাকনা দেওয়াই ছিল। কিন্তু সেদিন যে কী হল কে জানে, বড়সড় কুয়োর ওপর লিউ দাঁড়াতেই দুম করে ভেঙে গেল ঢাকনা। আচমকা ঢাকনা ভাঙতে কুয়োর মধ্যে তলিয়েই যাচ্ছিলেন লিউ, মোক্ষম মুহূর্তে এ'যাত্রার মতো বাঁচিয়ে নিল তাঁর ভুঁড়ি। কুয়োর মুখে যে গোলাকার এলাকা, তার থেকে লিউয়ের ভুঁড়ির মাপ বেশি। তাই কুয়োর মুখে একেবারে খাপে খাপে আটকে গেলেন তিনি। কারণ, ভুঁড়ি আটকে গেল সেখানে। আর তাতেই শেষ পর্যন্ত প্রাণে বাঁচলেন। অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে হয়ে আটকে রইলেন তিনি।
এরপর ঘটনাস্থলে হাজির হল পুলিশ, ফায়ার সার্ভিস। শেষে কোমরে দড়ি দিয়ে লিউকে টেনে তুললেন তাঁরা। ফায়ার সার্ভিস জানিয়েছে, সম্পূর্ণ সুস্থ আছেন লিউ। শরীরে কোথাও তাঁর আঘাত লাগেনি। শুধু কোমরে সামান্য চোট পেয়েছেন। কিন্তু এভাবে প্রাণে বেঁচে গিয়েছেন, এটা ভাবলেই সব ব্যথা ভুলে ঠোঁটে হাসি ফুটে উঠছে তাঁর। লিউয়ের ভুঁড়ি তাহলে অকাজের নয়, সেটা এতদিনে প্রমাণিত হয়েছে।
ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন:
https://www.youtube.com/watch?time_continue=67&v=tG7rfTS6CrA&feature=emb_logo