১৬ আগস্ট, ২০২০
নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই পর্যটকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সূত্র এ তথ্য জানা গেছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৭টার দিকে ঘটনার ২২ ঘণ্টা পর ওমান প্রবাসী মো. আনোয়ার হোসেনের (৩৬) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেবরামপুর গ্রামের মো.সাহাব উদ্দিনের ছেলে। এর আগে শনিবার বিকেল ৫টার দিকে নজরুল ইসলাম স্বপন (৩৫) নামে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
উল্লেখ্য, শনিবার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের পশ্চিম অংশে ছোট ফেনী নদীর মিষ্টি পানিতে ৩ পর্যটক নিখোঁজ হন।