১৬ আগস্ট, ২০২০
ঢাকার ধামরাইয় উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ১০ টার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন— ধামরাইয়ের উত্তর হাতকোড়া এলাকার সাগর আলীর ছেলে সজীব রিশাদ (২১) ও একই এলাকার আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)। তাদের মধ্যে সজীব মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক প্রথম বর্ষের ও রাশেদুল মানিকগঞ্জের খান বাহাদুর কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকাগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় বাস চালক পলাতক থাকলেও বাস-মোটরসাইকেল জব্দ করা হয়েছে।