অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দ

১২ মার্চ, ২০২৪

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি পাম্প ড্রেজার মেশিন এবং ২টি বাল্কহেড জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার এই অভিযান পরিচালনা করে তারা। 

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ জানান, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে চাঁদের আলো নামে একটি পাম্প ড্রেজার মেশিন এবং ২টি বাল্বহেড জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। আটককৃত পাম্প ড্রেজার মেশিন ও ২টি বাল্বহেড নৌ পুলিশের জিম্মায় রাখা হয়েছে। মালিক না পাওয়ায় পরবর্তীতে এগুলো নিলামে বিক্রিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।