৩০ আগস্ট, ২০২০
স্বাস্থ্য অধিদপ্তর রোববার জানিয়েছে, বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। অধিদপ্তর থেকে পাঠানো প্রতিদিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪০৬ জন সুস্থ হয়েছেন।
গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, মশাবাহিত এ রোগে গত বছর ১৭৯ জন মারা যান। সূত্র : ইউএনবি