গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

০৭ মে, ২০২৪

মাদারীপুরের কালকিনিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম জসিম হাওলাদার (৪০)।সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসিম হাওলাদার কালকিনির কয়ারিয়া ইউনিয়নের রামার পোল এলাকার হান্নান হাওলাদারের ছেলে।

পারিবারের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির পাশেই গরু আনতে যান জসিম হাওলাদার। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।

তিনি বলেন, বজ্রপাতে জসিম নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আমরা মঙ্গলবার নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করব।