১০ মে, ২০২৪
দিনাজপুরের হাকিমপুরে ধানকাটা শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ২৫ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাকিমপুর ও বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে হাকিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
হাকিমপুর থানার এসআই শামিম হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ধানকাটা শ্রমিকবাহী একটি বাস হিলির দিকে আসার সময় ডাঙ্গাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে বাসে থাকা ২৫ শ্রমিক আহত হন।
আহতদের উদ্ধার করে হাকিমপুর ও বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে বাস চালক ও সহযোগী পলাতক রয়েছে।শুক্রবার দুপুরে দিনাজপুর-হিলি সড়কের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।