১২ মে, ২০২৪
পঞ্চগড়ের আটোয়ারিতে স্কুল যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় তিথি রানী (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) সকালে আটোয়ারী উপজেলার যুগীকাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
তিথি ওই এলাকার পরেশ চন্দ্র বর্মণের মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ ও স্থানীয়রা জানায়, তিথি রানী প্রতিদিনের মত বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল। দ্রুত গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিথি সড়কে ছিটকে পড়লে আরেকটি ইজিবাইক তার শরীর ওপরে দিয়ে চলে যায়।
পথচারীর ও স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক রহিমুল ইসলাম তিথিকে মৃত ঘোষণা করেন।আটোয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা বলেন, সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।