১৬ মে, ২০২৪
ময়মনসিংহের ভালুকায় এক ফ্যাক্টরির শ্রমিক মো. লিটন মিয়ার (৪৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত লিটন মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাবরাখালী এলাকার মৃত শাহ মোহাম্মদ শাহের ছেলে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেহেরাবাড়ী এলাকাস্থ ওই কারখানায় ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, লিটন মিয়া কাজ করার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তার এক সহকর্মী প্রথমে কারখানার পাশের এক ফার্মেসীতে নিয়ে যায় প্রেসার বেশী থাকায় ফার্মেসী কর্তৃপক্ষ তাকে হাসপাতালে পাঠায়।
পরে তার সহকর্মীরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এ ঘটনা কারখানার কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায় নাই।
ভালুকা মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে।