বাংলাদেশে আসছেন ‘কুরুলুস উসমান’র নায়ক

১৭ মে, ২০২৪

বাংলাদেশ আসছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক অ্যাজিভিট। কুরুলুস উসমান সিরিজের এই নায়ক বাংলাদেশেও বেশ পরিচিত। কারণ সুলতান সুলেমান বা কুরুলুস উসমান সিরিজগুলোর ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশে।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন এই অভিনেতা।

ভিডিওতে তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।

জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন, সেটি এখনো জানানো হয়নি।