০৬ সেপ্টেম্বর, ২০২০
মুন্সীগঞ্জের ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলার ডিবি ইন্সপেক্টর মো. মোজাম্মেল হোক বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবির অভিযানে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ৩টি খালি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ৩ রাউন সর্টগানের কার্তুজসহ ৫৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যার দিকে মো. পলাশ বেপারী (৩৩) ও মো. পলাশ সেখকে (৩৫) ৫৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
জানা যায়, মুন্সীগঞ্জের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথকভাবে চারটি অভিযান পরিচালনা করেন। সেই অভিযানে চারজনকে আটকসহ এই সমস্ত মালামাল উদ্ধার করা হয়।। এই ব্যাপারে মুন্সীগঞ্জের সদর থানায় তিনটি এবং সিরাজদিখান থানায় একটি আলাদা মামলা করা হয়েছে।