বেরোবি গাইবান্ধা সমিতির সভাপতি মোশফিকুর, সম্পাদক শাকিল

২০ মে, ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গাইবান্ধা জেলা সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের  ১২তম ব্যাচের শিক্ষার্থী মোশফিকুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী  শাকিল আহমেদ।

রোববার (১৭ মে) সাবেক নির্বাহী সভাপতি আবদুস সামাদ সাগর ও সাধারণ সম্পাদক শিহাব মন্ডল এবং  শিক্ষার্থী উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জেলা সমিতির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুমাইয়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব সরকার, ফাহতিউল ইসলাম শোভন, আহসান হাবিব সৌরভ, কোষাধ্যক্ষ হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আল মামুন মিথুন, তাসলিমা জান্নাত, দফতর সম্পাদক মো. আল আমিন, উপ-দফতর সম্পাদক আতিকা উর্মি, প্রচার সম্পাদক অমিত হাসান, উপ-প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোছা. আল হুমায়রা জান্নাতি ঐশী, উপ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদিয়া সুলতানা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. সুজন, উপগ্রন্থ না ও প্রকাশনা সম্পাদক মো. শাকিল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. শাকিল ইসলাম, উপ-সমাজ কল্যাণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান নাহিদ, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাহারানী আক্তার, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন সম্পাদক রুবেল রানা, উপ-পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন সম্পাদক সাজিয়া হোসেন সুবা, উপ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোকসেদুল মমিন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আবু রায়হান শান্ত, ছাত্রী বিষয়ক সম্পাদক খন্দকার তৃষা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মাহামুদা তামান্নাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপ-তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রেদওয়ান হোসেন মন্ডল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. কুললেহা মিয়া, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক লিখন সরকার, মেহেদী হাসান আশিক, শুভ কর্মকার, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক মো. সাব্বির হোসেন, উপ-অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক তৌকির হোসেন, ফাহিদ মিয়া, রিফাত শেখ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফ শাহরিয়ার আনন্দ, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ঈরশিদ জাহান সামস, সুমাইয়া আক্তার মিম, সুরভী ইসলাম।

এছাড়াও কার্যকরী সদস্য হিসাবে- রয়েছেন রাকিবুল হাসান, চাঁদনী আক্তার, ইসরাত জাহান সেজুতি, সোহানুর রহমান শাওন, মো. সিজান, সাব্বির আহমেদ।

এ বিষয়ে নতুন সভাপতি মোশফিকুর রহমান বলেন, গাইবান্ধা জেলা থেকে আসা প্রত্যেক শিক্ষার্থীর কল্যাণে কাজ করব।

সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, জেলা সমিতিকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর তাই শিক্ষার্থীদের কল্যাণে সবাই একসঙ্গে কাজ করব।