ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার

২০ মে, ২০২৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধারের পর দেশটির উত্তর-পশ্চিমের তাবরিজে নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার (২০ মে) ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধানের বরাতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি কেউই আর বেঁচে নেই।