০৮ সেপ্টেম্বর, ২০২০
পাবনার সাঁথিয়ায় নিহত এনামুল শেখ হত্যার প্রতিবাদ ও দোষীদেও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও নিহতের স্বজনেরা।
মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহতের ছেলে হুমায়ন কবির, নিহতের ভাই আলমগীর হোসেন শেখ, আকরাম শেখ ও ভাতিজা সুজন প্রমুখ।
বক্তারা বলেন, ঘটনার পর দীর্ঘ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকারীরা গ্রেফতার হয়নি। হত্যাকারীরা প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। বর্তমানে তাদের ভয়ে আতঙ্কের মধ্যে দিন কাটছে নিহতের স্বজনদের।
উল্লেখ্য, গেল ঈদুল আজহার দিন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাবনার পাবনার সাঁথিয়া উপজেলার আমোষ গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ আগস্ট মরা যান এনামুল শেখ। এই ঘটনায় নিহত এনামুল শেখের ছোট ভাই কামরুল শেখ বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।