০৪ জুন, ২০২৪
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী নড়াইলে কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনাসভার আয়োজনে করে।
এ উপলক্ষে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ করে অতিথিরা মেলায় স্থাপিত স্টলগুলো ঘুরে দেখেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামানসহ আরও অনেকে।
এ সময় কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষাণ কৃষাণীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠিত মেলায় কন্দাল জাতীয় ফসলের নমুনা সংগ্রহ করে বিভিন্ন ধরনের কৃষি পণ্য একাধিক স্টলে প্রদর্শন করা হয়েছে। আগামী বুধবার (৫ জুন) বিকেলে ৩ দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।