০৬ জুন, ২০২৪
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম সিন্ডিকেট সভায় আলোচনার মাধ্যমে আগামী ৯জুন থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
বুধবার (৫ জুন) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম সিন্ডিকেট সভায় এই সিদ্বান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সূত্র জানায়, আগামী রোববার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে এবং ২৩ জুন থেকে ক্লাস শুরু হবে। এবং শিক্ষকরা যে ৭ দফা দাবি দিয়েছিল এসব মেনে নেওয়ার বিষয়ে কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু তাহরে বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হউক। আমরা সাধারণ সভা করে সিদ্ধান্ত নিবো ক্লাসে ফিরে যাওয়ার বিষয়ে। তবে আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত ৭ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে উপাচার্যসহ ৩ জনকে অবাঞ্ছিত করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হলে ২৮ এপ্রিল উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শিক্ষকদের মারধর। এরই জের ধরে শিক্ষকদের আন্দোলন তীব্র হলে ৩০ এপ্রিল ৯৩ তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।