বগুড়ায় নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

০৬ জুন, ২০২৪

বগুড়ায় নদীতে ভাসমান অবস্থায় বুলি বেগম নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিনদিন পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাবতলী উপজেলার নারুয়ামালার গজারিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত বুলি বেগম উপজেলার খুপি দক্ষিণপাড়া এলাকার কাসেম আকন্দর স্ত্রী। তিনি গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত সোমবার থেকে বুলি বেগম নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন পুলিশকে অবগত না করে খোঁজাখুঁজি করছিল। বৃহস্পতিবার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে গজারিয়া নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাঁকো পার হওয়ার সময় তিনি নদীতে পড়ে যান। আর পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।