মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

০৭ জুন, ২০২৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই ট্রাকের চাপায় একজন প্রবাসী নিহত ও ১ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-দোহার রোড বাঘড়া বরিবরখোলার মোড়ের খান বাড়ির সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসী মিজানুর রহমান (৪০) ঢাকা দোহারের সাতভিটা গ্রামের মৃত ওলি খালাসির ছেলে। তাকে দুই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আল আমিন (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে দোহারে যাওয়ার পথে, দুই ট্রাকের মাঝে পড়ে ঘটনাস্থলে একজন নিহত হয় ও একজন আহত হয়। এ বিষয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেকান্দর হোসেন জানান, গাড়িকে সাইড দিতে গেলে দুই গাড়ির মাঝখানে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।