১০ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে মো. সোহাগ (২৮) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চড়ে এ ঘটনা ঘটে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহাগ কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটির আব্দুস সালামের ছেলে। তিনি তিনমাস আগে বিয়ে করার জন্য ছুটিতে দেশে আসেন।
পরিবারের লোকজন জানান, আজ সকালে সোহাগ বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চড়ে ১০/১৫টি মহিষকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।