তামিমের পর সাজঘরে শান্ত-সাকিব

২৫ জুন, ২০২৪

সুপার এইটে নিজেদের সবশেষ ম্যাচে গতকাল ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। অজিদের টানা দুই হারের কারণে বাংলাদেশের সামনে এখনো সুযোগ আছে শেষ চারে ওঠার। এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই আজ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ায় টাইগারদের বিপক্ষে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করেছে আফগানরা যেখানে রহমানুল্লাহ গুরবাজের ৪৩ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রানের সংগ্রহ গড়েছে রশিদ খানের দল। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুত আরও ২ উইকেট হারিয়েছে লাল-সবুজের দল।

আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তানজিদ তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারে ফজলহক ফারুকির বলে লেগ বিফোর উইকেট হয়ে আউট হয়েছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪ রান। 

উল্লেখ্য শেষ চারে যেতে হলে আজ আফগানিস্তানের সঙ্গে শুধু জিতলেই হবে না বাংলাদেশের। শেষ চার নিশ্চিত করার ক্ষেত্রে আফগানদের দেয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে পেরিয়ে যেতে হবে টাইগার ব্যাটারদের। তবে স্কোর লেভেল করার পর চার মারলে ১২.৩ ওভারের মধ্যে জিতলেও সেমিতে যাবে বাংলাদেশ। আর স্কোর লেভেল করার পর ছক্কা মারলে ১২.৫ ওভারের মধ্যে জিতলেই শেষ চার নিশ্চিত টাইগারদের।