কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

২৬ জুন, ২০২৪

বান্দরবানের থানচিতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার সিম্পলাম্পি পাড়া এলাকার তাজিংডং পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয়রা জানান, সিম্পলাম্পি পাড়া এলাকার তাজিংডং পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। এসময় বেশ কয়েক বার গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। গোলাগুলি থেমে গেলে তাজিংডং পাহাড়ের জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানচি থানা পুলিশ।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।