০৩ জুলাই, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নীচে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে শহরের কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে ফাড়ির ইনচার্জ (আইসি) সুব্রত বিশ্বাস জানান, চট্টগ্রাম ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুপুর দেড়টার দিকে শহরের কলেজ গেইট এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা যুবক ট্রেনের নীচে কাটা পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করেন।তিনি বলেন, ওই যুবকের আনুমানিক বয়স ৩৫। তার পরিচয় জানার চেষ্টা চলছে। যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।