বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার

২১ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলায় নতুন পুলিশ সুপার বদলি বা পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার এবং এসবির পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এই প্রজ্ঞাপনে রোববার স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  উপসচিব তৌছিফ আহমেদ।

এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।