২১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলী ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।
পদের বিবরণ
সহযোগী অধ্যাপক: ৫টি পদ
বেতন স্কেল: ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪, জাতীয় বেতন স্কেল-২০২৬)।
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ১টি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা ১টি, উদ্ভিদবিজ্ঞান ১টি, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ১টি এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ১টি।
সহকারী অধ্যাপক: ২টি পদ
বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬, জাতীয় বেতন স্কেল-২০২৬)।
বিভাগ: রসায়ন ১টি এবং ইতিহাস ১টি।
প্রভাষক: ৭টি পদ
বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯, জাতীয় বেতন স্কেল-২০২৬)।
বিভাগ: মৃত্তিকা, পানি ও পরিবেশ ১টি, মার্কেটিং ১টি, ম্যানেজমেন্ট স্টাডিজ ১টি, গণিত ১টি, লোকপ্রশাসন ১টি, রাষ্ট্রবিজ্ঞান ১টি এবং সমাজবিজ্ঞান ১টি।
আবেদনের যোগ্যতা ও শর্ত: উপরোক্ত পদগুলোতে আবেদনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলী ও অন্যান্য বিস্তারিত তথ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ক্যারিয়ার সেকশন থেকে সংগ্রহ করতে হবে।
আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদনপত্র জমা দিতে হবে আগামী ১২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে।
বিস্তারিত তথ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ক্যারিয়ার সেকশনে পাওয়া যাবে।