টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনে ৯ জনের কারাদণ্ড

২১ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতী উপজেলার যমুনা নদীর থানাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম।

 

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানান, অনুমোদন ছাড়া যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও কেনাবেচা বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।