চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত

২১ সেপ্টেম্বর, ২০২৬

 

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ২৩টি টিয়া পাখি খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে সদর উপজলা পরিষদে পাখিগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। 

এসময় উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার, উপজেলা প্রকৌশলী আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ প্রমূখ। এরআগে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে অভিযান চালিয়ে ২৩টি টিয়া পাখি উদ্ধার করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ।