চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

২১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইন্টারনেট সংযোগের কাজ করার সময় ট্রাকের ধাক্কায় শ্রমিক মো. ইমরান (২৮) মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান বগুড়া কাহালু থানার দক্ষিণ জামগ্রামের বাসিন্দা। এই ঘটনায় মো. জাকির হোসেন (৫০) নামে আরও একজন আহত হয়েছেন।

কুমিরা হাইওয়ে পুলিশের ওসি নুরুল আবছার জানান, ফিলিং স্টেশনের সামনে বিটিসিএলের ইন্টারনেট সংযোগের কাজ করার সময় ঢাকামুখী লেনে থাকা একটি বালুবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে ইমরান ও জাকিরকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। এছাড়া বিটিসিএলের মিনি ট্রাকের চালক জাকিরকে গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।