২২ সেপ্টেম্বর, ২০২৬
নাটোর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে স্বপন চন্দ্র (৩২) নামের এক অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন চন্দ্র বগুড়ার শেরপুর উপজেলার খানপুর এলাকার গোবর জৈনের ছেলে।
পবা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক হায়দার আলী জানান, ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নামিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ফিরছিলেন স্বপন। পথে চাঁদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক স্বপন নিহত হন।