চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

২২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার মামলায় মো. হাবিবুল্লাহ প্রকাশ হাবিব (৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮ এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. হাবিবুল্লাহ প্রকাশ হাবিব পিরোজপুরের মঠবাড়িয়া থানার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজার মাওলানা তাজাম্বার আলী হাওলাদার বাড়ির চুন্নু মিয়ার ছেলে।

 

আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন বলেন, ছয়জনের সাক্ষ্য-প্রমাণে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. হাবিবুল্লাহ প্রকাশ হাবিবকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। এছাড়া অন্য একটি ধারায় তাকে সাত বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৯ জুন নগরের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকার মেহরাজ খান চৌধুরী ঘাটসংলগ্ন ইউনিক বোর্ড মিলের (হাবিব কার্টুন ফ্যাক্টরি) ভেতরে অভিযান চালায় পুলিশ। এ সময় হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তার দখল থেকে দুটি দেশে তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে ২০২১ সালের ২৩ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়