☰
✕

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্পেনের মাদ্রিদে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’-এর নির্বাচন কমিশন-২০২৬-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে নির্বাচন কমিশনের সদস্যদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি কমিউনিটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে নির্বাচনসংক্রান্ত নানা বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন, মাদ্রিদের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব মো. দুলাল সাফা ও যুগ্ম সচিব মাসুদুর রহমান। সভায় অ্যাসোসিয়েশনের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের নির্বাচনপ্রক্রিয়া, ভোটার সংগ্রহ, সদস্যদের অংশগ্রহণ এবং সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সদস্যদের পারস্পরিক মতবিনিময় এবং অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় উপস্থিত সদস্যরা নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহপ্রধান কমিশনার মাহবুবুর রহমান ঝন্টু, সদস্য হেমায়েত খান, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সহকোষাধ্যক্ষ সায়েদ মিয়া, সদস্য এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, জাকিরুল ইসলাম, নিজাম উদ্দিন ও আসাদ আলী।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, সাবেক সিনিয়র সহসভাপতি আল আমিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল খান, সাবেক সহসাধারণ সম্পাদক আবু জাফর রাসেল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান।

এ ছাড়া কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য দেন- আবদুল কাইয়ুম মাসুক, ফজলে এলাহি, বাহারুল আলম, আবুল কাশেম মুকুল, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, তুতা কাজী, ইয়াংরাজ খান রাজু, কাউসার হোসেন টিপু, বদরুল কামালী, আলী হোসেন চৌধুরী, জসীম উদ্দিন ব্যাপারী, ছানুর মিয়া ছাদ, নিশাদ মজুমদার, শহিদ ওয়াছির, আবু সাঈদ প্রমুখ।

উপস্থিত অন্যান্য নেতার মধ্যে ছিলেন- আবদুল কাইয়ুম সেলিম, একরামুজ্জামান কিরণ, সোহেল আহমদ সামছু, আহমেদ আসাদুর রাহমান সাদ, আবদুল কাদের ঢালী, আল আমিন শেখ, আব্বাস উদ্দিন, আবুল হোসেন, জয়নাল আবেদীন রানা, আবদুল মতিন, কাজী সেলিম, তাহের শেখ, আবু বক্কর, মাওলানা আবুল কালাম শিবলু, দীদারুল আলম, রুবেল রানা, নাসিরুল ওয়াহাব অপু, শামীম খান বিপ্লব, মামুন হাওলাদার, শাহাবুদ্দীন প্রমুখ।