☰
✕

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান আটক

২৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করেছে সরাইল থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টায় সরাইল সদর ইউনিয়নের বেইন্না বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।  

তার বিরুদ্ধে অরুয়াইল সদর ইউনিয়নের একটি জায়গার বিষয় নিয়ে বহুদিন যাবত বিরোধ চলছিল, এসব বিষয়ে তার বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগে মামলা হয়েছিল। পরে তাকে সরাইল থানায় নেওয়া হয়।

তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর সরাইল থানায় দায়ের হওয়া মামলায় মোশাররফ হোসেন এজাহারনামীয় আসামি। মোশাররফ হোসেন অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামের মৃত আমিল হক ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারনামীয় আসামি।