২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৪৬৫৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১৩টি বাস, ৭টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ২০টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৫টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ১১৭টি সিএনজি ও ৪১৯টি মোটরসাইকেলসহ মোট ৬৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৪টি বাস, ৩৯টি ট্রাক, ৫১টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ২৩৮টি মোটরসাইকেলসহ মোট ৬০৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৯টি বাস, ৫১টি ট্রাক, ৮৩টি কাভার্ডভ্যান, ১২৩টি সিএনজি ও ৪২৭টি মোটরসাইকেলসহ মোট ১০১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭৮টি বাস, ৫৭টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ১৫০টি সিএনজি ও ৪৭২টি মোটরসাইকেলসহ মোট ১১৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪টি বাস, ১২টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৬৪টি মোটরসাইকেলসহ মোট ৫৭৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১০৮৬টি গাড়ি ডাম্পিং ও ৫৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।