☰
✕

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আজ রবিবার দিনে গরম আরো বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, এ সময়ের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

 

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা।পাশাপাশি আবহাওয়া শুষ্ক থকতে পারে।

এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।