☰
✕

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২৭ সেপ্টেম্বর, ২০২৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক দুটি হামলায় হামাসের দুই সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলি সেনাবাহিনী। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। 

ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিহত দুজন হলেন—ইব্রাহিম ফাওজি ইসমাইল মোহসেন ও মোহাম্মদ কামেল সুলেইমান মোহসেন।

আনাদোলু স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৩৬ বছর বয়সি মোহাম্মদ কামেল সুলেইমান মোহসেন তার ভাই খলিলের কবর জিয়ারত করতে আল-সাওয়ারহা কবরস্থানে গিয়েছিলেন। সেখানেই ড্রোন হামলায় তিনি নিহত হন বলে স্থানীয় সূত্রের দাবি।

খলিলকে ২০২৪ সালের ১১ মে দেইর আল-বালাহ এলাকায় হত্যা করা হয়েছিল।