২৯ সেপ্টেম্বর, ২০২৬
বগুড়ার ধুনটে আগুনে এক পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামে সুজন কুমারে বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে পীরহাটি গ্রামের মৃত দুলাল চন্দ্রের ছেলে সুজন কুমারের বসতবাড়িতে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সুজন কুমারের বসতবাড়ির দুটি ঘরসহ ঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে।
ভুক্তভোগী সুজন কুমার বলেন, হঠাৎ ঘরে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন, স্টিলের আলমারি, আসবাবপত্র, কাপড়-চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। এছাড়া ব্যাংক থেকে উত্তোলন করে ঘরে রাখা প্রায় ৩ লাখ টাকা আগুনে পুড়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের সময় বাড়িতে সুজন কুমারের মা, বৃদ্ধা দাদি ও দুই সন্তান ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা কোনোভাবে ঘর থেকে বের হয়ে নিরাপদে আশ্রয় নেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।