করোনার ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হয়ে গেছে : স্বাস্থ্যমন্ত্রী

২৩ সেপ্টেম্বর, ২০২০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা সংক্রমণের ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হয়ে গেছে ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আধুনিকায়ন, উন্নতমানের চিকিৎসাসেবা ও শিক্ষার সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

জাহিদ মালেক বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। জীবন ও জীবিকার তাগিদে মানুষ বাইরে বের হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা দেখা যাচ্ছে। তবে সেকেন্ড ওয়েভ মোকাবিলায় চিকিৎসক- নার্সসহ স্বাস্থ্যবিভাগ প্রস্তুত রয়েছে।

মন্ত্রী বলেন, শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ কারণে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে।