৩০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশালের উজিরপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসির ওই গ্রামের বাবু হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসির শারীরিক প্রতিবন্ধী ছিল।
ঘটনার সময় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পুকুরে সন্ধান চালান। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ইয়াসিরকে উদ্ধার করা হয়। পরে তাকে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন