০২ অক্টোবর, ২০২৬
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদনের সময়সীমা আগামী ৭ অক্টোবর শেষ হচ্ছে। এ সময়ের পর তালিকায় গেজেটভুক্তির জন্য নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির জন্য আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর গেজেটভুক্তির জন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই গেজেটভুক্তির জন্য যারা এখনো আবেদন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য বলা হয়েছে।