☰
✕

এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

০২ অক্টোবর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ১১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষ ১২ ও ১৩ অক্টোবর অনলাইনে পরীক্ষার্থীদের ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন করতে পারবে। এরপর ১৪ ও ১৫ অক্টোবর ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফরম পূরণের ফি জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর প্রকাশিত পূর্বের বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।