☰
✕

কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদফতরের জরিমানা

০৪ অক্টোবর, ২০২৬

কক্সবাজার শহরে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে কক্সবাজার ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় লালদীঘি এলাকায় হাজি শাহি কাচ্চি ঘরকে কাঁচা ও রান্না করা খাবার একই সঙ্গে একই ফ্রিজে সংরক্ষণ করা, খাদ্যকর্মীদের মাথায় হেয়ার নেট ব্যবহার না করার অপরাধে ২০ হাজার টাকা এবং রুমালিয়ার ছড়া একালায় মেসার্স রেনু স্টোরকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও মিষ্টির দোকান, মুরগির দোকান, মাংসের দোকান, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ তদারকি করা হয়। মূল্যতালিকা প্রদর্শন করছে কি না, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় বা ব্যবহার করছে কি না, সঠিক ওজনে পণ্য ক্রয়-বিক্রয় হচ্ছে কি না—এসব বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে।

এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে।