০৪ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে আজ জেলা শহরের কাটাখালী খালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
শনিবার জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষ্যে
তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় কাটাখালি খালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
কর্মসূচিতে বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানে খালের বিভিন্নস্থানে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ করা হয়। একইসঙ্গে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধংসের ওপর গুরুত্ব দেয়া হয়।