০৫ অক্টোবর, ২০২৬
প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব দিনেই ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা— মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত। শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে।
আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব।
চলুন, ফিরে দেখি ৫ অক্টোবরের ক্যালেন্ডারে খোদাই হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে—
১৭৮৯ - ফরাসি বিপ্লবের সূচনা হয়।
১৭৯৬ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়।
১৮৬৪ - ঘূণিঝড়ে কলকাতাও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়।
১৯১০ - তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং প্রথম ফার্দিনান্দ জার নির্বাচিত হন।
১৯১১ - পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে।
১৯১৪ - জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশ যুদ্ধ শুরু হয়।
১৯২১ - লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
১৯৪৭ - কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপিত হয়।
১৯৭০ - পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন মিডিয়া তথা সমাজ সংযোগ ক্ষেত্রের প্রশিক্ষণ প্রতিষ্ঠান চিত্রবাণী প্রতিষ্ঠিত হয়।
১৯৯০ - একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়।
২০০২ - ডেটন শান্তিচুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সূত্র : উইকিপিডিয়া