☰
✕

গাজীপুরে বিশ্ব বসতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

০৫ অক্টোবর, ২০২৬

‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে গাজীপুরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) দেওয়ান মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী রিপন কুমার রায়, সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আখতার জাহান শাম্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।