☰
✕

রাজবাড়ীতে শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

০৭ অক্টোবর, ২০২৬

রাজবাড়ী জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল জেলায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

জেলার বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা অন লাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কন্ফারেন্স অংশ নেয়।

জেলা প্রশাসকের সম্মলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা কবিতা, গান ও উপস্থিত বক্তৃতায় অংশ নেয়। 

পরে জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আজমিরী হোসেন।

এ সময় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক এবং রাজবাড়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সদর আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শিশু অধিকার, শিশুদের নিরাপত্তা, শিক্ষা, সুস্থ বিকাশ এবং তাদের জন্য একটি বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। 

সভায় বক্তারা বলেন, শিশুদের অধিকার সুরক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

শিশু অধিকার দিবস উপলক্ষে বক্তব্য দেয়, শিশু প্রতিনিধি ফাতেমা ফেরদৌস, অভ্রনীল দাস, তুরীণ পদ কাব্য ও সিয়াম হাসান। তারা শিশুদের অধিকার নিশ্চিত করা, তাদের মতামতের গুরুত্ব দেওয়া এবং নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টির দাবি জানায়।

সভায় বাংলাদেশ শিশু একাডেমির দীর্ঘ ৫০ বছরের কার্যক্রম ও শিশুদের সৃজনশীল, সাংস্কৃতিক ও মানবিক বিকাশে প্রতিষ্ঠানটির অবদানের কথাও তুলে ধরা হয়।