☰
✕

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী তাসনিমের মৃত্যু, আহত ৩

০৮ অক্টোবর, ২০২৬

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের উত্তরে ইন্ডিয়ান ওশান ড্রাইভে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে দুই গাড়ির সংঘর্ষে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু এবং আরও তিনজন আহত হয়েছে।

জানা যায়, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে গ্যাবাডাহ এলাকায় সিবার্ড রোড সংযোগের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে তাসনিম নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যান বলে জানানো হয়েছে।

তিনি মাত্র দুই মাস আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। আহত লাবিব, ঈশিতা ও বিপুল রয়্যাল পার্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাইনান্স এর সাবেক শিক্ষার্থী।

সংঘর্ষের পর ঘটনাস্থলে তাসনিম ঐশীর মৃত্যু হয়। আরও তিনজন আহত হন, যাদের আঘাত প্রাথমিকভাবে তুলনামূলক হালকা বলে উল্লেখ করা হয়। সেন্ট জন অ্যাম্বুলেন্স ও দমকলকর্মীরা উদ্ধারকাজে অংশ নেন।

আহত তিনজনের অবস্থা পর্যবেক্ষণ করতে হসপিটালে ভর্তি করা হয়েছে।

তাসনিম, লাবিব, ঈশিতা ও বিপুলের পরিচিতজনদের সংশ্লিষ্ট পরিবার ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দুর্ঘটনার কারণ ও পুলিশের তদন্তের বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।